সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে সড়কের পাশে পরিত্যক্ত ভ্রূণ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় একটি মাদরাসার সামনে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আনুমানিক ৬ মাস বয়সী এক শিশুর ভ্রূণ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১১ মে) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকার মাদরাসাতুল মদিনার গেটের সামনে সড়কের পাশে একটি পলিথিন পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা কাছে গিয়ে ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পান।

ঘটনাটি জানাজানি হলে আশপাশের মানুষ সেখানে ভিড় করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে কোনো ব্যক্তি অটোরিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভ্রূণটি উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় সেটি দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন