সর্বশেষ

জাতীয়

অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় নয়, আইনই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১১ মে, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে আমরা আপস করতে চাই না। অনেক সময় আপনাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়—রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী পরিচয়ের বিষয়টি।

আমি আজকের এই অনুষ্ঠানে স্পষ্টভাবে বলতে চাই, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়; যে বা যারা অপরাধে লিপ্ত হবে, তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে।’

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি বা দল আপনাদের দল নয়। আপনারা আইনের রক্ষক—এ বিষয়টি মনে রাখতে হবে। রাষ্ট্র ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক।’

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়টি সবাইকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন, কোনো সরকারই চিরস্থায়ী নয়; তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়। একইভাবে জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিপদে পড়লে সব পেশার মানুষই থানায় আসে। স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে আইনগত ও কৌশলগতভাবে অনেক সমস্যার শুরুতেই সমাধান করা সম্ভব। পুলিশের প্রতি জনগণের আস্থা ও নির্ভরতা বাড়লে ‘মব ভায়োলেন্স’ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

রাষ্ট্র ও সমাজে অপরাধ বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য এর একটি বড় কারণ। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে অনেক সমস্যাই এড়ানো সম্ভব। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন