সর্বশেষ

সারাদেশ

দাসপুকুর রেললাইন এলাকায় মাদকের প্রকাশ্য বাজার, উদ্বেগে স্থানীয়রা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর দাসপুকুর রেললাইন সংলগ্ন আইডি বাগানপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই ওই এলাকা রূপ নেয় মাদক কেনাবেচার আড্ডাখানায়, যেখানে অবাধে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং রেললাইন ও আশপাশের নির্জন স্থানকে তারা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে। দূর-দূরান্ত থেকেও মাদকসেবীরা সেখানে এসে জড়ো হয় বলে জানান স্থানীয়রা।

মাদক বাণিজ্যের কারণে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে দাবি করেছেন বাসিন্দারা। বিশেষ করে সন্ধ্যার পর নারী ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, প্রকাশ্যে মাদক বিক্রি চললেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না বলে তাদের অভিযোগ।

স্থানীয় সচেতন মহল দ্রুত ওই এলাকায় নিয়মিত অভিযান, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছে। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে তরুণ সমাজ আরও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিয়ে দাসপুকুর রেললাইন এলাকার মাদক বাণিজ্য বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেবে প্রশাসন।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন