সর্বশেষ

স্বাস্থ্য

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, একদিনে নতুন শনাক্ত ৫

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ৬ মে, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট বিভাগে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে পাঁচজনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সর্বশেষ মারা যাওয়া শিশুটি আট মাস বয়সী রায়হান। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাসাইপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের সন্তান। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।

এদিকে, একই সময়ে নতুন করে ৪৮ জনকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক ৩১ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন