সর্বশেষ

বিজ্ঞপ্তি

সিমজার নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহ্বান

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)
রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)

রবিবার, ১০ মে, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিকদের আবাসন সংকট নিরসন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে কর্মরত রেডিও, টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন সিলেট ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স (সিমজা) নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশি-বিদেশি রেডিও, টেলিভিশন এবং স্বীকৃত গণমাধ্যমের মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত পেশাদার সাংবাদিকরাই কেবল সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সদস্যপদ গ্রহণের বিস্তারিত নিয়মাবলী সরবরাহ করা হবে।

আগামী ১০ মে ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর সুবিধবাজারস্থ এক্সেল টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত সিমজার অস্থায়ী কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে।

এ বিষয়ে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে নিম্নোক্ত নম্বরে—
📞 ০১৭০০-৯৪২৮৩৮
📞 ০১৭১১-০৫৭০০৬

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিমজার দপ্তর সম্পাদক আজিজুর রহমান। যোগাযোগ: 📞 ০১৭১১-০৫৭০০৬।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিজ্ঞপ্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন