সর্বশেষ

বিজ্ঞপ্তি

স্বপ্ননগর কেন্দ্রীয় কমিটি নির্বাচন

পরিষেবা ও পরিবেশ সম্পাদক পদে আনিসুর রহমানের প্রার্থীতা ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন স্বপ্ননগর কেন্দ্রীয় পরিচালনা কমিটির নির্বাচনকে সামনে রেখে পরিষেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন প্রকৌশলী মোঃ আনিসুর রহমান। মাহে রমজান উপলক্ষে ফ্ল্যাট মালিকদের শুভেচ্ছা জানিয়ে তিনি একটি লিখিত বক্তব্যে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, “গ্লোবালাইজেশনের এই যুগে স্মার্ট সিটির বিকল্প নেই। স্বপ্ননগরকে একটি আধুনিক ও স্মার্ট আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি স্বপ্ননগরের সকল সেবা ব্যবস্থাকে ডিজিটাল ও সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করেন।

গত দুই বছরে পরিষেবা খাতে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আনিসুর রহমান বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সক্রিয় ভূমিকার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে ময়লার বিল ৯০ টাকা থেকে কমিয়ে ৬০ টাকায় নির্ধারণের বিষয়টি তিনি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরেন।

তিনি আরও জানান, স্বল্প খরচে উন্নতমানের সেবা নিশ্চিত করা এবং ফ্ল্যাট মালিকদের অধিকার ও সম্মান রক্ষায় কাজ করা হবে তার মূল লক্ষ্য। পাশাপাশি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গঠনমূলক পরিবর্তনের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকৌশলী আনিসুর রহমান বর্তমানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সহকারী প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবেও কর্মরত আছেন। তিনি ব্যাংকক, বেইজিং, দিল্লি ও সেনজেনে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

শিক্ষাগতভাবে তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে থিসিস সম্পন্ন করেছেন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপপ্রাপ্ত তিনি।

সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় আনিসুর রহমান ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, চক্রবাক আবৃতি পরিষদের আজীবন সদস্যসহ স্বপ্ননগরের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

নির্বাচনে ফ্ল্যাট মালিকদের কাছে তিনি দোয়া ও সমর্থন কামনা করেছেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিজ্ঞপ্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন