সর্বশেষ

জাতীয়

বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৯ মে, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এ সভা শুরু হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সব অঙ্গসংগঠনের নেতারাও অংশ নেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া এই প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়। তাই জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণে দলীয় নেতাকর্মীদের সমর্থন সরকারের জন্য অপরিহার্য।

জানা গেছে, এই মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে সকাল থেকেই সভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। তাদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন