সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় চ্যানেল ২৪ অফিসে চুরির ঘটনায় তিন ল্যাপটপ উদ্ধার, আটক ৩

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় চ্যানেল ২৪ টেলিভিশনের স্থানীয় অফিসে চুরির ঘটনায় তিনটি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজন চোরকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার সকালে উপ-পরিদর্শক (এসআই) সুলতান ও এসআই রাজীব যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের সুখনগর বস্তি, চর মিলপাড়া এবং বড়বাজার ভাঙড়ি পট্টি এলাকা থেকে চুরি হওয়া মালামালসহ তিনজনকে আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, চুরি হওয়া তিনটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনে অবস্থিত চ্যানেল ২৪ টেলিভিশনের কুষ্টিয়া অফিসে চুরির ঘটনা ঘটে। চোরচক্র রান্নাঘরের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ এবং একটি মেমোরি কার্ড নিয়ে যায়।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন