সর্বশেষ

জাতীয়

ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রথমে সরকারের কাছে আবেদন করেছিলাম যেন দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখা হয়। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয় সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০