হোসেন্দী খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে হোসেন্দী খাল পুনঃখনন (২.১০৬৫ কি.মি) কাজের উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
আজ ০৭ মে (বৃহস্পতিবার) উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব মৌসুমী মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (গজারিয়া) জনাব মোঃ মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মুহম্মদ মুবিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, হোসেন্দী খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকায় জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে এ প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
২৭০ বার পড়া হয়েছে