সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে রেড ক্রিসেন্ট দিবস উদযাপন, নানা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের ডোকরোপাড়া এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম কাচ্চু। এছাড়াও রেড ক্রিসেন্ট সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম ও স্বেচ্ছাসেবী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন