সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার লাহিনীতে মার্সেল শোরুম উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ৬ মে, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার লাহিনী এলাকায় নতুন মার্সেল শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে লাহিনী বটতলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় অবস্থিত মার্সেল শোরুমে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোরুম উদ্বোধন ও শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির হোসাইন, ডেপুটি হেড মো. মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রোকনুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা এবং মিডিয়া ব্যক্তিত্ব মিরাক্কেল তারকা আবু হেনা রনি। এছাড়াও মার্সেলের সেলস চ্যানেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুষ্টিয়া অঞ্চলে মার্সেলের সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে আধুনিক ইলেকট্রনিক পণ্য সহজলভ্য করতে এই নতুন শোরুম চালু করা হয়েছে। তারা সকলকে নতুন শোরুম পরিদর্শনের আহ্বান জানান এবং স্থানীয় বাজারে মানসম্মত পণ্য ও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন