সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, শুটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজুসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পরিবেশকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, আরিফ রহমান দীর্ঘদিন ধরে কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পর্যটন খাতকেই ক্ষতিগ্রস্ত করছে।

সভাপতির বক্তব্যে রুমান ইমতিয়াজ তুষার বলেন, আরিফ রহমান একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। কুয়াকাটার উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অপপ্রচার বন্ধের দাবি জানান এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং আরিফ রহমানের সম্মান রক্ষায় সকলকে সচেতন থাকার অনুরোধ করা হয়।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন