সাহিত্য
হরফের বরফি কেবল মুদ্রায়, মুদ্রণে, নেটিজেনে, কালার পেপারে দাপায় আর ছাপা হয়ে গেলে সকল বোল বন্ধ হয়ে নতুন বোলিংয়ের সুইং শুরু হয়।
বয়ান
লিটন আব্বাস
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হরফের বরফি কেবল মুদ্রায়, মুদ্রণে, নেটিজেনে, কালার পেপারে দাপায় আর ছাপা হয়ে গেলে সকল বোল বন্ধ হয়ে নতুন বোলিংয়ের সুইং শুরু হয়।
এই যেমন ধরেন যে কোনো দিবস---
দিবস যখুনি রজনী হয়ে যায়
সবাই সবকিছু ভুলে উদরপূর্তি করে
বিশ্রামে বুলি দারুণ কপচায়, দুর্দান্ত উপচায়
দিনরাত চলে শুধু আমাদের খালি বয়ান আর বয়ান
চারদিক, বিশ্বদিক শুধু পরামর্শ, শুধুই
উপদেশ আর উপদেশের জবান..!
অবশেষে ---বয়ামে আচার হওয়ার আগে সকল
খিস্তি খিলখিল করে কাব্যগ্রন্থে, কবির জবানিতে...!
কখন যে এইসবকথা কবিতা হতে চায়
কেউ কী তা জানে..!
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন