সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৪ মে, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৯৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার (৪ মে ২০২৬) বিকেল ৫টা ১৫ মিনিটে শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা এলাকার আদর্শ পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবির পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় জাকির (৩৮) ও ইমরান হোসেন (৩২) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জাকির ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ মেদিনী মন্ডল এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে ইমরান হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর রাঢ়ীখাল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন