সর্বশেষ

প্রযুক্তি

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা সেমিনার: ডিজিটাল প্রতারণা ঠেকাতে সচেতনতার আহ্বান

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রযুক্তিনির্ভর যুগে বাড়তে থাকা সাইবার অপরাধ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি সেমিনার। “ডিজিটাল প্রতারণার রকমফের ও আমাদের করণীয়” শীর্ষক এ আয়োজন সোমবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার আবদুর রহমান। তিনি বক্তব্যে ফিশিং, অনলাইন জালিয়াতি, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাকিং এবং ওটিপি জালিয়াতিসহ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণার কৌশল তুলে ধরেন। পাশাপাশি এসব ঝুঁকি থেকে বাঁচতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সেমিনারটি পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সেমিনার শেষে প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ও শিক্ষার্থীদের আবাসিক হল পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন