সর্বশেষ

সারাদেশ

মোংলায় গাঁজাসহ নারী আটক, মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মেরী বেগম (৪৫) নামে এক নারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।

মোংলা থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. ইমামুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড (পুরাতন মুরগি বাজার) এলাকার বাসিন্দা এবং স্থানীয় মিজান হাওলাদারের স্ত্রী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

এদিকে, মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০