সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বজ্রপাতে  শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৪ মে, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৩৫) নামে এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার সাদুল্লাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সহিদুল ইসলাম মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় পাশে থাকা আরেক শ্রমিক আহত হন।

আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বলে জানা গেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন