সর্বশেষ

সারাদেশ

শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস সামনে রেখে মাজার এলাকায় প্রস্তুতি জোরদার, প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৪ মে, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে মাজার এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে নগরীর দরগাহ এলাকায় অবস্থিত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের হাতে এ উপহার তুলে দেন।

উপহার হস্তান্তর শেষে সিসিক প্রশাসক মাজার এলাকার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, পবিত্র ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ওরসকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত-আশেকান মাজারে সমবেত হন। এ কারণে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। মাজার এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ওরসে আগতদের ধর্মীয় অনুশাসন মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ওরস সম্পন্ন করতে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও উন্নত নগর গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন