সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে বিজিবির যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা জব্দ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ৪ মে, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যৌথ এ অভিযানে প্রায় ৫৬ লাখ টাকার পণ্য উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার বিকেলে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ এর সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে জয়পুরহাট পৌরসভার নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান এবং র‌্যাব-৫ এর একটি দলও অংশ নেয়।

তল্লাশিতে গোডাউন থেকে ৫১ কার্টনে থাকা ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫ বস্তায় মজুদ করা ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ “পদ্মাপুর” ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত এসব পণ্য বিজিবির সিজার স্টোরে জমা দেওয়া হবে এবং পরবর্তীতে জনসমক্ষে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন