সর্বশেষ

জাতীয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন শাখার বিরুদ্ধে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ

শামীম বিন সাত্তার
শামীম বিন সাত্তার

সোমবার, ৪ মে, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন শাখার বিরুদ্ধে প্রায় কোটি টাকার ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একাডেমিক সুপারভাইজাররা তাদের প্রকল্প রাজস্বভুক্ত করার জন্য ২৭০ জন মিলে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

উক্ত রিটের রায়ে শূন্য/সৃষ্ট পদে আত্তীকরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ২৭০ জনের মধ্যে ১২২ জন আদালত অবমাননার মামলা দায়ের করেন। এই আদালত অবমাননার মামলার সূত্র ধরেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন শাখার কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অসৎ উদ্দেশ্যে কাজ করার অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, ২০২৬ সালের ০৮ এপ্রিল তারিখের স্মারক নং ৩৭.০০.০০০০.০০০.০৯৩.২৩.০০০১.২৫.১৬৭ অনুযায়ী অতিরিক্ত সচিব, উন্নয়ন অনুবিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আত্তীকরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি পত্র প্রেরণ করা হয়। তবে নিয়ম অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আত্তীকরণের প্রয়োজন হলে সরকারী মাধ্যমিক-১ অধিশাখা থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, সরকারী মাধ্যমিক শাখাকে অবগত না করে আইন শাখা প্রায় ৬ কোটি টাকার ঘুষ বাণিজ্যের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়ে মতামত প্রদান করেছে কিনা—তা খতিয়ে দেখা প্রয়োজন।

চাকরি বিধিমালা ২০২১ অনুযায়ী, মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ৫০ শতাংশ পদায়ন সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে এবং ৫০ শতাংশ সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী, এই পদে আত্তীকরণের কোনো সুযোগ নেই বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অথচ এ বিষয়ে না জেনে বা সঠিক যাচাই-বাছাই ছাড়া কোন ক্ষমতাবলে আইন শাখা মতামত দিয়েছে—তা তদন্তের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মাননীয় শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন