সর্বশেষ

শিক্ষা

দেড় বছর পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল সিদ্ধান্ত—শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের এমপিও জটিলতা নিয়ে প্রশ্ন

শামীম-বিন -সাত্তার. বিশেষ প্রতিনিধি
শামীম-বিন -সাত্তার. বিশেষ প্রতিনিধি

সোমবার, ৪ মে, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের এমপিওভুক্তি নিয়ে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা নতুন করে আলোচনায় এসেছে। সর্বশেষ ৩ মে ২০২৬ অনুষ্ঠিত এমপিও সংক্রান্ত বৈঠকে দেড় বছর আগে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, ১১০৭৩/২৩ নম্বর রিট মামলায় ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে হাইকোর্ট রায় প্রদান করেন। ওই রায়ের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আইন শাখার মতামত নিয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে ২৪ জুন ২০২৫ তারিখে একটি আনুষ্ঠানিক পত্রও জারি করা হয়।

পরবর্তীতে প্রধান শিক্ষক ফজলুর রহমান এমপিওর জন্য অনলাইনে আবেদন করলে সেটি একাধিকবার অনুমোদন (অ্যাপ্রুভ) দেওয়া হলেও আবার ফেরত (সেন্ডব্যাক) পাঠানো হয়। এ পরিস্থিতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনাও কার্যকর হয়নি।

এদিকে, ৩ মে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। সংশ্লিষ্টদের মতে, আপিল না করেও এমপিও প্রদানে কোনো বাধা থাকার কথা ছিল না, বিশেষ করে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বিদ্যমান।

একই ধরনের আরেকটি ঘটনায় ভোলা জেলার দৌলতখান উপজেলার খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হলেও শৈলকুপার এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্ন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মাউশি অধিদপ্তরের শৃঙ্খলা শাখা তদন্তের নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় খুলনা অঞ্চলের পরিচালককে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার মানোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত বিষয়সহ সংশ্লিষ্ট অভিযোগগুলোও খতিয়ে দেখবেন।

সংশ্লিষ্ট মহলের দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই এমপিওভুক্তির বিষয়টি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করা প্রয়োজন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন