সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে সিএনজি চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় সোখিনআরা আক্তার নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সোখিনআরা আক্তার (৪০) স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি দাপুনিয়া বাজার এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে একটি গর্তে পড়ে যায়। এতে তীব্র ঝাঁকুনিতে ওই শিক্ষিকা সড়ক ছিটকে পড়েন।

ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবর পেয়ে স্থানীয় কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ঘাতক সিএনজিটি সনাক্ত করতে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করেছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০