সর্বশেষ

হাইকোর্ট

রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট করা যাবে না: হাইকোর্ট

হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে বাস মালিক সমিতি, সড়ক পরিবহন সমিতি কিংবা অন্য কোনো সংগঠনের নামে হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি আহ্বান করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো রায় বা আদেশে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট পক্ষ আপিলসহ আইনানুগ প্রতিকার নিতে পারে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সংস্থাটি যেসব বাস চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে বলে জানিয়েছেন আদালত।

মাজারের খাদেম হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই রায়ে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রোববার হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।

নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট অবৈধ: হাইকোর্ট

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের নির্দেশকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, নিলাম ক্রেতার কাছ থেকে এভাবে ভ্যাট আদায়ের নির্দেশ দেওয়ার কোনো আইনগত কর্তৃত্ব নেই।

কক্সবাজারের বালিয়াড়িতে সড়ক নির্মাণ ৮ সপ্তাহ বন্ধের নির্দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ির ভেতর দিয়ে সড়ক নির্মাণকাজ আগামী আট সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সময়ের জন্য আদালত অবমাননার মামলার কার্যক্রমও মুলতবি রাখা হয়েছে।

মন্ত্রী-হুইপদের জেলা দায়িত্ব নিয়ে হাইকোর্টে রিট

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের বিভিন্ন জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য। তাঁদের পক্ষে রোববার রিট আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।