সর্বশেষ

শিক্ষা

খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস হয়েছে ৪ হাজার ৫৮৫

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার সারাদেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৫৬ হাজার ১৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

পুনর্নিরীক্ষণের পর মোট ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এ ছাড়া ৫৫ হাজার ২৫৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন করা হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ হাজার ২৩৬ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। তাদের ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড এবং ২১ হাজার ৬৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে। ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬২ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। মোট ৯৮ হাজার ৭১০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৬৩১ জনের গ্রেড এবং ১ হাজার ৪০০ জনের নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১১১ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৯২৯ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ২ হাজার ১৫৫ জনের গ্রেড এবং ৪ হাজার ৭০ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৩৩৬ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন।

যশোর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন। এর মধ্যে ২৮ হাজার ৮৬২ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ৭৪ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ১ হাজার ৬৮৪ জনের গ্রেড এবং ১ হাজার ৭৪৪ জনের নম্বর পরিবর্তন করা হয়েছে। এ বোর্ডে ৩৮০ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৯৮ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র দেখা হয়। এতে ১ হাজার ১৮৫ জনের গ্রেড এবং ২ হাজার ৯৭৫ জনের নম্বর পরিবর্তন হয়েছে। নতুন করে ১৯০ জন ফেল থেকে পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।

বরিশাল বোর্ডে ৮০ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ২৮৩ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ৫০ হাজার ২৯৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ১ হাজার ৫ জনের গ্রেড ও ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

সিলেট বোর্ডে মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৭৮৩ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ২৮৬ জনের গ্রেড এবং ২ হাজার ৫৮৭ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ১৮৬ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। এর মধ্যে ৩৭ হাজার ২৯৬ জন আবেদন করে। ৮৯ হাজার ২৮৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৩ হাজার ৩৫৪ জনের গ্রেড এবং ৫ হাজার ৬৩৬ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। এ বোর্ডে ৮৬৭ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭৫ জন।

ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ হাজার ৬৭৬ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। মোট ৭১ হাজার ৬৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৫ হাজার ৩২১ জনের গ্রেড এবং ৬ হাজার ৫০৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে সবচেয়ে বেশি ১ হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ১২০ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ১ লাখ ৩ হাজার ৫০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ১ হাজার ৫৪৯ জনের গ্রেড ও ৫ হাজার ৯৪৪ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। ফেল থেকে পাস করেছে ২৫৫ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ২০ হাজার ৩০৭ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। মোট ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৬৬৭ জনের গ্রেড এবং ১ হাজার ১৭২ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

সব মিলিয়ে পুনর্নিরীক্ষণের ফলাফলে ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করা শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আর নতুন করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ঢাকা বোর্ড এগিয়ে রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন