সর্বশেষ

জাতীয়

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ মে, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লক লেভেল–১ এর শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। দল ও জোটভিত্তিক আসন বণ্টনের ভিত্তিতে এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

গেজেট অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

বিএনপি জোটের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, নিপুণ রায় চৌধুরীসহ মোট ৩৬ জন নারী প্রতিনিধি।

অন্যদিকে জামায়াত জোটের ১২ জন সংসদ সদস্যের মধ্যে উল্লেখযোগ্য হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, মাহফুজা হান্নান, রোকেয়া বেগম ও তাসমিয়া প্রধান।

স্বতন্ত্র আসনে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

এদিকে সংরক্ষিত নারী আসনের একজন প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও আইনি প্রক্রিয়া ও আপিল সংক্রান্ত জটিলতার কারণে তার গেজেট প্রকাশ হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন