সর্বশেষ

সারাদেশ

ব্যাংকের টাকা আত্মসাৎ: ব্যবসায়ী গিয়াস উদ্দিনের ১১ বছরের কারাদণ্ড

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

সোমবার, ৪ মে, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে এবি ব্যাংক লিমিটেডের জুবিলী রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় এক ব্যবসায়ীকে ১১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন, যিনি কুসুম নামেও পরিচিত, জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে এবং তানহা স্টিলের মালিক।

মামলার অপর আসামি মোহাম্মদ নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, দণ্ডিত গিয়াস উদ্দিন জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করবেন।

রায়ের সময় গিয়াস উদ্দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন