সর্বশেষ

জাতীয়

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ মে, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার এ মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, নতুন এ সিদ্ধান্ত আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে এলপিজির দাম দুই দফা সমন্বয় করা হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে একই সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসে অটোগ্যাসের দামও দুই দফা বাড়ানো হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৮৯ টাকা ৫০ পয়সা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন