সর্বশেষ

জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ , পালিত হচ্ছে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ মে, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বব্যাপী আজ রোববার পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সাংবাদিক সমাজ পেশাগত অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের পর ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

এ বছর দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতি

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন