সর্বশেষ

সারাদেশ

নগরকান্দায় ট্রাকের ধাক্কায় ২০ জন আহত, গণপিটুনিতে চালকের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২ মে, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হওয়ার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হান্নান (৪৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন সালথা উপজেলার সোনাখোলা গ্রামের নাঈম (২২) এবং কাগদী এলাকার আল-আমিন (২৫)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালথা থেকে আসা একটি ট্রাক গ্রামের সরু সড়কে দ্রুতগতিতে চলার সময় একাধিক পথচারীকে ধাক্কা দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা বাজার এলাকায় পৌঁছে মুন্সী স্টোর নামে একটি দোকানে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ট্রাকটি আটক করে চালক, হেলপারসহ তিনজনকে মারধর করে। একই সময় ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় আহত পথচারীর সংখ্যা অন্তত ২০ জন হলেও অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “ঘটনার পর আমরা দ্রুত সেখানে পৌঁছাই, তবে তার আগেই স্থানীয়রা চালক ও হেলপারদের মারধর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। চালককে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে চলার কারণে একাধিক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
 

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন