নগরকান্দা
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টার মামলায় একজনের পাঁচ বছরের কারাদণ্ড
ফরিদপুরের নগরকান্দায় বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ইসমাইল মোল্লা (৫৬) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নগরকান্দায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
ফরিদপুরের নগরকান্দায় প্রয়োজনীয় যোগ্যতা ও সরকারি শর্ত পূরণ করার পরও সার ডিলারশিপ না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত আবেদনকারীরা। রোববার সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসনের যোগসাজশে অনিয়মের মাধ্যমে ডিলার নিয়োগের দাবি তোলা হয়। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ফরিদপুরে সন্তানকে ফাঁস দেয়ার চেষ্টার ভিডিও: ভাল আছে শিশুরা
ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের দুই শিশুসন্তানের একজনকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছেন এক নারী। এ ঘটনার ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠান তিনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। এ ঘটনায় শিশুদের ফুপু রনি বেগম হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলার পর শিশুদের মা বিথি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শিশুকে ফাঁস দেয়ার চেষ্টা, ভিডিও প্রবাসী স্বামীকে পাঠিয়ে নারী আটক
ফরিদপুরের নগরকান্দায় মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের শিশুসন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠানোর অভিযোগে বিথী আক্তার (২৮) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ।
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরের নগরকান্দায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।
ফরিদপুরে চুরি হওয়া পিতলের মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪
ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া ২২ কেজি ওজনের দুটি মূল্যবান পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এই চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজন তরুণকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মূর্তিগুলো আইনানুযায়ী মন্দির কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।