সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে কৃষককে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন, মুক্তির দাবি এলাকাবাসীর

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৩ মে, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক রেখে একজন নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার বিকেলে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, টোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন হারুন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, আনসার-ভিডিপির মোবারকপুর ইউনিয়ন টিম লিডার শামসুল হক, প্রভাত দাস এবং বিকাশ কুমার দাসের স্ত্রী দীপালি রাণী দাসসহ অনেকে।

দীপালি রাণী দাস অভিযোগ করে বলেন, তার স্বামী বিকাশ কুমার দাস একজন সাধারণ কৃষক। তিনি গরু পালন ও কৃষিকাজের সঙ্গে জড়িত। অথচ গত ২৪ এপ্রিল অজ্ঞাত ব্যক্তিরা তাদের বাড়ির সামনে মাদক রেখে পুলিশকে খবর দিয়ে তাকে গ্রেপ্তার করায়।

তিনি দাবি করেন, এটি একটি পরিকল্পিত ঘটনা এবং তার স্বামীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দ্রুত তদন্ত করে নির্দোষ কৃষকের মুক্তির দাবি জানান তিনি।

বক্তারা বলেন, একজন নিরীহ কৃষককে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তারা।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন