সারাদেশ
বরিশালে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
বরিশালে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান
সুখেন্দু এদবর, বরিশাল
শনিবার, ২ মে, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
আজ দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন জেলা থেকে আগত গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা।
আবু সাঈদ মুসা জানান, বিভিন্ন দল থেকে আগ্রহ প্রকাশ করা অর্ধশতাধিক নেতাকর্মী সদস্য ফরম পূরণ করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকও এ সময় এনসিপিতে যোগদান করেন।
যারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে আগ্রহী, তাদের হাতে সদস্য ফরম তুলে দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
১৬৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর