সারাদেশ
কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় গবাদিপশু ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রামে বিজিবি'র অভিযানে ২৪ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
শনিবার, ২ মে, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় গবাদিপশু ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদিপশু, মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন