সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর চারঘাটে স্বামীকে পিটিয়ে আহত, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২ মে, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় এক দম্পতির ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। স্বামীকে পিটিয়ে গুরুতর জখম করার পর তার স্ত্রীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দম্পতি ট্রেন ও স্টেশনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জানা গেছে, মঙ্গলবার দিনভর বিভিন্ন স্টেশনে পপকর্ণ বিক্রি শেষে রাত আনুমানিক ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন তারা। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারী আশরাফুল ইসলাম (৩৫) প্রথমে স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার কাছ থেকে পপকর্ণ বিক্রির টাকা ছিনিয়ে নেয়। ছুরির ভয় দেখালে প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। এরপর অভিযুক্ত ওই নারীকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

আহত স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন তার চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি নিজেই পাশের জঙ্গল থেকে স্ত্রীকে উদ্ধার করেন এবং স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তের পরিচয় জানতে পারেন।

এ ঘটনায় বুধবার দুপুরে চারঘাট থানায় আশরাফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বাড়ি উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামে।

সরদহ স্টেশনের স্টেশনমাস্টার ইকবাল কবির বলেন, গভীর রাতে স্টেশনের পাশে ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন