সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দাপ্তরিক কাজে বাধা ও তালা দেওয়ার অভিযোগ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১ মে, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদ্রাসার দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়া এবং অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুর রহিম।

শুক্রবার দুপুরে জেলার আজমতপুর বাবু বাজার এলাকায় তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার গভর্নিং বডি ও শিক্ষকরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে লিখিত বক্তব্যে অধ্যক্ষ আবদুর রহিম অভিযোগ করেন, সম্প্রতি বিধি অনুযায়ী মাদ্রাসায় চারজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তাদের এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হলে স্থানীয় প্রভাবশালী একটি মহল ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি আরও জানান, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইমরান হোসেনের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বাবু ও তার অনুসারীরা গত ১৬ এপ্রিল তাকে আটকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

অধ্যক্ষের দাবি, এর ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল তারা মাদ্রাসার দাপ্তরিক কার্যক্রমে বাধা দেন, কর্মচারীদের লাঞ্ছিত করেন এবং তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। ওই কক্ষ এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন