সর্বশেষ

সারাদেশ

মোংলা পোর্ট পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৮ কোটি ৩০ লাক্ষ টাকার প্রকল্প শুরু

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শনিবার, ২ মে, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা পোর্ট পৌরসভার নিজস্ব নতুন প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল সংলগ্ন বর্তমান পৌর ভবন চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা–রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

পৌর নির্বাহী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহ জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মোংলা পৌরসভার নিজস্ব রাজস্ব অর্থায়নে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট এ আধুনিক পৌর ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে মেসার্স সৌকত এন্টারপ্রাইজ এবং আগামী ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মোংলা পোর্ট পৌরসভায় এই প্রথম নিজস্ব ভবন নির্মিত হচ্ছে। এতদিন পৌরসভার কার্যক্রম বিভিন্ন ভাড়া করা ভবনে পরিচালিত হয়ে আসছিল। নতুন ভবন নির্মাণের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন