সর্বশেষ

সারাদেশ

নাটোরে মে দিবসের সমাবেশ: শ্রমিকদের ভূমিকা তুলে ধরলেন হুইপ দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর
স্টাফ রিপোর্টার, নাটোর

শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোর প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে নাটোরে আয়োজিত এক সমাবেশে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের ত্যাগ ও রক্তের বিনিময়েই ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত থাকবে। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন।

শুক্রবার জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচির আওতায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন, জেলা যুব দলের সভাপতি এ.এইচ. তালুকদার ডালিম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন