সর্বশেষ

সারাদেশ

ধানুয়া কামালপুর স্থলবন্দরে দুই দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শুক্রবার, ১ মে, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে দুই দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মহান মে দিবস (১ মে, শুক্রবার) এবং সরকারি ছুটির দিন শনিবার এই বন্দর দিয়ে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত এই স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে ৩৪ ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। এর মধ্যে ভারত থেকে পাথর আমদানি উল্লেখযোগ্য, পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

বন্দরটি চালু থাকলে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময়ই এই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে বলে জানা গেছে।

গত দুই মাস ধরে বন্দরের কার্যক্রম আবার সচল হয়েছে এবং সরকারি ছুটির দিন ছাড়া নিয়মিতভাবে আমদানি-রপ্তানি চলছে।

ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে দুই দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে রোববার থেকে পুনরায় স্বাভাবিকভাবে বন্দর কার্যক্রম চালু হবে বলে তিনি জানান।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন