সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইজিসিবি পাওয়ার প্লান্টের সাবস্টেশনে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শনিবার, ২ মে, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ক্ষমতার ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



তিনি আরও জানান, ট্রান্সফরমারটিতে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে প্রায় ৩০০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন