সর্বশেষ

ফেবু লিখন

সাংবাদিক দম্পতির দীর্ঘ কারাবাস: ন্যায়বিচার না অবিচার?

হেলাল উদ্দিন
হেলাল উদ্দিন

শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিক দম্পতি ফারজানা রুপা-শাকিল আহমেদ এখনো কেন কারাগারে? তারা কি এতটাই কুখ্যাত সন্ত্রাসী যে জামিন পাওয়ার অযোগ্য?
দেশের শীর্ষ সন্ত্রাসী, দাগি আসামিরা জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে চলাফেরা করছে। অথচ এই সাংবাদিক দম্পতি—তাদের ছোট্ট শিশুকন্যাকে একা রেখে প্রায় ১৯ মাস ধরে কারাগারে বন্দি।

তাদের অপরাধ কী?
কেন তারা হত্যা মামলার আসামি?

তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে সমালোচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রচারণা চালাতেন।
এজন্য তাদের নাস্তানাবুদ করতে হবে। মিথ্যা অভিযোগে জুলাই অভ্যুত্থান চলাকালীন পোশাকশ্রমিক রুবেল ও ফজলুল করিম হত্যাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

ফারজানা রুপার বিরুদ্ধে ৮টি এবং শাকিল আহমেদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ—তারা নাকি সরাসরি হত্যা করেননি, কিন্তু “উসকানি” বা “পরোক্ষ ইন্ধন” দিয়েছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে—
১৮ মাসের বেশি সময় ধরে আটক থাকার পরও এখনো একটি মামলায়ও কেন চার্জশিট দেওয়া হয়নি?

তাদের জামিন আবেদন একাধিকবার নাকচ করা হয়েছে। বারবার রিমান্ডে নেওয়া হয়েছে। প্রতিবারই জামিন প্রত্যাখ্যাত হয়েছে। নিম্ন আদালতে ব্যর্থ হয়ে উচ্চ আদালতেও জামিন স্থগিত রয়েছে।

অর্থাৎ, বিচার শুরুই হয়নি—কিন্তু শাস্তি যেন আগেই শুরু হয়ে গেছে। চার্জশিট ছাড়াই প্রায় ৬০০ দিনের কাছাকাছি সময় ধরে তারা কারাগারে।

একটি শিশু তার মা-বাবা দুজনকেই হারিয়ে বড় হচ্ছে—
এই মানবিক দিকটি কি একবারও বিবেচনায় আসবে না?

অপরাধ প্রমাণিত হওয়ার আগেই যদি মানুষ বছরের পর বছর কারাগারে থাকে, তাহলে বিচার ব্যবস্থার উদ্দেশ্য কী?

এখন সবার নজর ১১ মে ২০২৬—হাইকোর্টের আদেশের দিকে। দেখার বিষয়, আইনের ব্যাখ্যা জিতবে, নাকি মানবিকতা।

লেখক: সিনিয়র সাংবাদিক।

(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন