সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২ মে, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট বাজার এলাকায় জেলা ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাঁকনহাট খাদ্য গুদামের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. শরিফুল ইসলাম শরিফ (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাত ১২টা ৪০ মিনিটের দিকে সাফিনা পার্ক ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে কাঁকনহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শরিফুলকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন