সর্বশেষ

সারাদেশ

জামালপুরে শ্রমিকদলের আয়োজনে মে দিবস উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ২ মে, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মে) জেলা শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেলে শহরের শফির মিয়ার বাজার এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকার ও প্রশাসনের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে। তারা আরও বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই যেন তাদের প্রাপ্য মজুরি পরিশোধ করা হয়, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০