সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার শ্রমিক সমাবেশে গোলাম পরওয়ারের মন্তব্য: “দেশে বিভাজনের রাজনীতি সক্রিয়”

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

শনিবার, ২ মে, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে একটি মহল পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে, যা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় কুমিল্লা মহানগরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও পুরোনো রাজনৈতিক ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্য স্বাধীনতার পর জন্ম নেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধি; তাদের ‘স্বাধীনতাবিরোধী’ বা ‘রাজাকার’ হিসেবে আখ্যায়িত করা হলে জনগণ তা গ্রহণ করবে না, বরং তা উপহাসে পরিণত হবে।

তিনি আরও বলেন, শ্রমিক অধিকার নিয়ে কমিউনিজম, পশ্চিমা গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদী ব্যবস্থায় নানা আলোচনা থাকলেও বাস্তবে এর পূর্ণ প্রতিফলন ঘটেনি। তার মতে, প্রকৃত ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এটিএম মাসুম, কাজী দ্বীন মোহাম্মদ, মাওলানা ইয়াছিন আরাফাত ও কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া।

মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সহকারী সেক্রেটারি মাইন উদ্দিন সরকারের সঞ্চালনায় সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন