সর্বশেষ

সারাদেশ

ভালুকায় জমি বিরোধের জেরে সহিংসতা, ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদিয়া (১৭) নামের ওই শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ও মজনু মিয়ার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সাইদুলের ছোট ভাইয়ের শিশুসন্তান মজনু মিয়ার বাড়ির একটি হাঁসের বাচ্চা ধরাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে মজনু মিয়ার স্ত্রী তাছলিমা শিশুটিকে মারধর ও গালিগালাজ করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

এর প্রতিবাদ জানালে সাইদুলের স্ত্রী নূরুন্নাহারের সঙ্গে তাছলিমার বাকবিতণ্ডা হয়। পরে তাছলিমা তার বাবার বাড়ির লোকজনকে খবর দেন। কিছুক্ষণ পর তাছলিমার ভাই সোহাগ মিয়া ও মজনু মিয়া লোকজন নিয়ে এসে সাইদুলের স্ত্রী নূরুন্নাহার, ছেলে নাঈম এবং মেয়ে সাদিয়ার ওপর হামলা চালায়।

এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের মারধর করা হয়। হামলার একপর্যায়ে সোহাগের সঙ্গে থাকা রাজ্জাক নামের এক ব্যক্তি সাদিয়াকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। হামলায় নূরুন্নাহার ও নাঈমও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন