সারাদেশ
পাবনা জেলা শহর ও আশপাশ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা
কলিট তালুকদার, পাবনা
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা জেলা শহর ও আশপাশ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পাঁচটি যানবাহনের চালককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি আটটি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল মিয়া, পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মমিনসহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের সুরক্ষা এবং শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন