সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বালক বিভাগের ফাইনাল ম্যাচে সদর উপজেলার চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র থাকে। পরে ট্রাইব্রেকারে চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে, দুপুরে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুকসুদপুর উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খানম।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন