স্বাস্থ্য
সিলেটে হাম-জাতীয় উপসর্গে আক্রান্ত হয়ে আরহাম (৫ মাস) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
সিলেটে হাম-জাতীয় উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিলেট
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে হাম-জাতীয় উপসর্গে আক্রান্ত হয়ে আরহাম (৫ মাস) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল হাম উপসর্গ নিয়ে আরহামকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ এপ্রিল তার মৃত্যু ঘটে।
কানাইঘাট উপজেলার দেলোয়ার হোসেনের সন্তান আরহাম। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৩৭১ জন শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন