সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বজ্রাঘাতে সেতারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেতারা বেগম ওই এলাকার বাসিন্দা বাদশা হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের পালিত গরু নিয়ে বাড়ির পাশের খোলা মাঠে ঘাস খাওয়াতে যান সেতারা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সেবক মো. কবির হোসেন জানান, বিকেল পৌনে ৩টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। বজ্রপাতের তীব্রতায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন