সর্বশেষ

সারাদেশ

পাচারের সময় জব্দ ৫০ বস্তা শামুক-ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় জব্দ করা বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনা নদীতে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।

এ সময় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব শামুক-ঝিনুক জব্দ করে বন বিভাগ ও পুলিশের যৌথ দল। জব্দকৃত মালামালের মোট ওজন প্রায় ২ হাজার ৫০০ কেজি।

বন বিভাগের কর্মকর্তারা জানান, এসব শামুক ও ঝিনুক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। একইসঙ্গে এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন